টঙ্গীতে ট্রাকের চাপায় নিহত ২
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী এলাকায় শুক্রবার সকালে মাটি ভর্তি একটি ট্রাকের চাপায় দুই জন নিহত হয়েছে।
টঙ্গীতে নিহতরা হলো- ময়মনসিংহ জেলার ত্রিশালের কানিহাড়ি গ্রামের মজনু মিয়া (৩০) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পশ্চিম জামতলির মো. সেলিম (২০)। মজনু রিক্সাচালক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী মাটিভর্তি একটি ট্রাক (ঢাকা-মেট্রো নং-৭৬০১) রাস্তার পাশে দাড়িয়ে থাকা পথচারি ও রিক্সাচালককে চাঁপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি দ্রুত ওই পালিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রাকের চালক পালিয়ে যায়।
এ ঘটনায় টঙ্গী থানায় মামলা করা হয়েছে।
