২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পপস ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির নামে গৃহীত প্রকল্পে কোটি টাকা লোপাটের অভিযোগ

জনস্বাস্থ্যে ক্ষতিকারক ভাইরাস পপস এর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকারের গৃহীত প্রকল্প থেকে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রচার খরচের নামে কোটি টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

সূত্র জানায়, বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় এ প্রকল্পের মধ্যেমে প্রাথমিক পর্যায়ে জীব বৈচিত্রকে  কিভাবে ক্ষতি থেকে রক্ষা করা যায় সে সম্পর্কে পরিকল্পনা প্রণয়নসহ  এর ভয়াবহতা সম্পর্কে প্রচার মাধ্যমের সহায়তায় জনসচেতনা বাড়ানোয় কাজ করতে ২০০৩ সাল থেকে চার কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়। এর মধ্যে এক কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ ছিলো জনসচেতনতা মূলক প্রচার কাজে খরচের জন্য।

সংশ্লিস্ট সুত্র জানায়, জনসচেতনতা বাড়ানোর নামে কাগজে কলমে ইতোমধ্যে এককোটি টাকারও বেশী খরচ দেখানো হয়েছে। অথচ এ বিষয়ে বিভাগীয় পর্যায়ে দুটো সেমিনার ছাড়া আর কোন কাজই করা হয়নি বলে সূত্র নিশ্চিত করেছে। 

সূত্র আরও জানায়, ওই টাকা শুধু প্রকল্প পরিচালকের অফিস খরচেই ব্যয় হয়েছে। প্রকল্প গঠনের দীর্ঘ তিন বছরে মন্ত্রণালয়ে শুধু চিঠি চালাচালিই চলছে। পপ্স আক্রমন থেকে রক্ষা পেতে এ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপই  নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিষেষজ্ঞদের মতে, বাংলাদেশের অধিকাংশ এলাকায় পপ্স জাতীয় ভাইরাস রয়েছে। পরিবেশ থেকে জৈবিক প্রক্রিয়ায় এ ভাইরাস জীবদেহে প্রবেশ করে। চর্বিতে দ্রবীভূত হওয়ায় সহজেই জীবকোষে দীর্ঘসময় ধরে জমা থাকে। এই ক্ষতিকারক বিষাক্ত পপ্সের প্রভাবে পরিবেশের বিভিন্ন বন্যপ্রাণী মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, পপ্স পরিবেশে দীর্ঘ সময় ধরে অবস্থান করে। এ ভাইরাস তুলনামূলকভাবে খুব ধীর গতিতে বায়ুমন্ডলে অবস্থান তৈরি করে। তবে একবার প্রবেশ করলে দীর্ঘসময় অবস্থান করে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যপ্ত বায়ুমন্ডলে ভেসে বেড়ায় এ ভাইরাস।

পপ্স প্রকল্পের আওতায় প্রণীত তিনটি জাতীয় ইন্ভ্যানটরি রিপোর্টে জানা যায়, বাংলাদেশে তিন জাতীয় পপ্সের উপস্থিতি রয়েছে। এবং এর ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে। জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণের জন্য চিহ্নিত ১২টি পপ্সের মধ্যে নয়টি কীটনাশক রয়েছে। সেগুলোর মধ্যে অলড্রিন, ডায়েলড্রিন, এনড্রিন, ক্লোরডেন, হেপ্টাক্লোর, মাইরেক্স, হেক্সাক্লোরোবেনজিন ও টক্সাফিন ডিডিটি। একটি শিল্পজাত রাসায়নিক পদার্থÑপলিক্লোরিনেটেড বাইফিনাইল বা পিসিবি, বাকি দুটি অযাচিত উপজাত পদার্থÑ ডাইঅক্সিন ও ফিউরান।

এসব ভাইরাসে প্রাণীদেহে টিউমার বা ক্যান্সারের সৃষ্টি করে। এছাড়া এর মারাত্মক প্রভাবে মানবদেহে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয়। এর মধ্যে রয়েছে হৃদপি-ের ক্রিয়ার ছন্দপতন, বুদ্ধিহ্রাস, মাথাব্যাথা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং ডিএনএ’র সাথে মিশে প্রোটিনের কার্যকারিতা বিনষ্ট করে। 

পপস এর বিষাক্ত ভাইরাসের সান্নিধ্যে থেকে যেসব শ্রমিক কাজ করেন তাদের রক্ত ক্যান্সার, মস্তিষ্কে টিউমার, ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পতি লন্ডনে পপ্স নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশী ডা. মোশাররফ হোসেন। ঢাকায় তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন,  পপস্ ধ্বংস না করতে পারলে আগামী কয়েক বছরের মধ্যে ওই রোগ থেকে কেউই রক্ষা পাবে না এ কারনে জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি করা বেশী প্রয়োজন  বলে তিনি মনে করেন।

২০০৩ সালে স্টকহোম কনভেনশনে স্বাক্ষর করার পর সরকার পরিবেশ অধিদপ্তর থেকে ওই প্রকল্পটি হাতে নেয়। প্রকল্পটি প্রাথমিকভাবে কার্যক্রমের নামে এ পর্যন্ত কয়েক কোটি টাকা ব্যয় করে ।