চট্টগ্রামের মীরেরশ্বরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামের মীরেরশ্বরাইয়ে বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও টেম্পোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
নিহতরা হল- টেম্পো চালক কালাম উদ্দিন, যাত্রী বাদশা মিয়া ও রিংকী। রিংকীর বাবা ইকরামুল হককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাংচিল ফিলিং স্টেশনের কাছে দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টেম্পো চালক কালাম উদ্দিন, যাত্রী বাদশা মিয়া ঘটনাস্থলেই মারা যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রিংকীর মৃত্যু হয়।
