২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কারাগারে বরগুনার ১৩ জেলের আমরণ আনশন, একজনের আত্মহত্যা চেষ্টা

দীর্ঘ সাত মাসেও দেশে ফিরতে না পেরে ভারতে আটক বরগুনার ১৩ জেলে উড়িষ্যা রাজ্যের ভদ্রক কারাগারে ২৫ এপ্রিল থেকে আমরণ অনশন শুরু করেছে। এদের মধ্যে মানসিকভাবে বিপর্যস্ত এক জেলে বরগুনার পাথরঘাটার বাদুরতলা গ্রামের আব্দুল মান্নান ২৪ এপ্রিল গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

আটক জেলেদের আত্মীয়--স্বজন এবং ভারতীয় সাংবাদিকরা এ খবর নিশ্চিত করেছে।

আটক জেলেদের আত্মীয়রা তাদের দেশে ফিরতে না পারার কারণ হিসেবে দূতাবাসের অসহযোগিতাকে দায়ী করেছে।

বরগুনার হতভাগ্য ওই ১৩ জেলে দুলাল মাঝি, মিলন, জুলহাস, নান্টু, রুস্তম সর্দার, সিদ্দিক, হিরু, আলমগীর হোসেন, আ. রব, আ. মান্নান, আফজাল, ইউনূস ও আব্দুর রাজ্জাক ২০০৫ সালের ১৭ সেপ্টেম্বর ঝড়ের কবলে পড়ে ভারতীয় সীমায় প্রবেশ করলে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।