২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা-চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লা জেলার সদর উপজেলার কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারের দক্ষিণ দিকে ন্যাশনাল ফিলিং ষ্টেশনের কাছে জাহিদুল ইসলামের লাশ ও একটি নম্বর বিহীন মটর সাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন নিকটস্থ লালমাই ফাঁড়ি পুলিশকে খবর দেয়। সকাল ৭টায় ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মটর সাইকেলটি পুলিশি হেফাজতে নেয়া হয়।

দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার অগ্রণী ব্যাংকে কর্মরত ফজলুল করিম নিহত যুবককে তার ভাই বলে সনাক্ত করার পর বিকালে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

নিহত জাহিদুল ইসলাম শহরের রামমালা রোডের দক্ষিণ ঠাকুরপাড়ার মৃত ডা: আজিজুর রহমানের ছেলে।