জেমমবি’র এহসার মিন্টুর অনুশোচনা
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এহসার সদস্য আব্দুস সাত্তার মিন্টু তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অতীত কর্মকা- নিয়ে অনুশোচনা প্রকাশ করেছে। রোববার সে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
ম্যাজিস্ট্রেট ননী গোপালের সামনে সে বলে, আমি আমার স্ত্রী জেমবি সদস্য শাম্মীসহ সুস্থ--স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই।
কয়েক দফা রিমান্ড শেষে মিন্টুকে আদালতে হাজির করা হয়। শায়খ আব্দুর রহমানের ছেলে নাবিলের সঙ্গে তাকে ১৩ মার্চ কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ডেটোনেটর ও কম্পিউটারসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম রাখার অভিযোগ আনা হয়।
