২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ৬

খুলনার পাইকগাছা উপজেলার পিচের মাথা গ্রামে একই পরিবারের সদস্যদের মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে এক সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

পুলিশ জানায়, রোববার সকালে উপজেলার জাভেদ আলীর সাথে তার অন্য ভাইদের সাথে পৈত্রিক জমি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে জাভেদ আলী (৩৫), ইসলাম সরদার (৪২), রেজাউল (৩৫), লতিফ (৩১), ইসলাম (৩৫), গফুর (৩০) আহত হয়। আহতদের মধ্যে ইসলাম সরদার ও গফুরকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জাভেদ আলীকে আটক করেছে।