ফরিদপুরে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
ফরিদপুরের পূর্ব খাবাসপুর এলাকার একটি মেসে রোববার সরকারি রাজেন্দ্র কলেজের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
স্থানীয় থানা পুলিশ রোববার সকালে সোনালী সাহা নামে ওই ছাত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে।
তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সোনালী মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের নারায়ণ সাহার মেয়ে।
