২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন ‘মালা’ সম্ভাব্য হামলার আশঙ্কায় চট্টগ্রামে প্রস্তুতি গ্রহণ

চট্টগ্রামসহ এর কাছাকাছি এলাকায় হারিকেন ‘মালা’র প্রভাবে সারাদিন মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট এবং সিটি কর্পোরেশন উপকুলীয় এলাকায় হারিকেন মালার সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুতি গ্রহন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এবং এর আশপাশের এলাকাগুলোতে ঘুর্ণীঝড় মালা এখন হারিকেন আকারে অবস্থান করছে। এটা শনিবার মায়ানমারে আঘাত হানতে পারে। এর প্রভাব হিসেবে শুক্রবার বাংলাদেশের উপকুলীয় এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া প্রবাহিত হযেছে।

চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালি, স্বন্দিপ, সিতাকুন্ড এবং মিরারসরাই উপজেলা এবং বন্দর নগরীর একটি অংশে হারিকেন মোকাবেলার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় ছয় নম্বর হুসিয়ারি সংকেত দেওয়া হলে এলাকাবাসীকে নিরাপদ এলাকায় সড়িয়ে নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলেছে তারা বন্দরের বাইরে নোঙ্গরকৃত ২১টি জাহাজকে সতর্ক করে দিয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রস্তুতি হিসেবে একটি কন্ট্রোল রুম খুলেছে। এবং সার্বিক প্রস্তুতি নিচ্ছে।

রাতের পরের দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার ব্রিগেড যৌথ বৈঠকে বসবে।