রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে মা ও ছেলে নিহত
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রাজাপুর গ্রামে বুধবার রাতে বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছে।
নিহতরা হলো ছাহেরা (৫০) ও তার ছেলে সবুজ মিয়া (২৫)।
পুলিশ জানায়, আব্দুল কাদেরের দুই স্ত্রী ও ছেলে রাতে ঘরে বসে ছিল। এসময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই স্ত্রী ছাহেরা ও ছেলে নিহত হয় এবং অপর স্ত্রী মারাত্মকভাবে আহত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
