উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী ৫ জেলার ১০ হাজার একর জমি ভারতীয়দের দখলে
দিনাজপুরসহ উত্তর সীমান্তবর্তী পাঁচ জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের ১০ হাজার একর জমি এখনও ভারতীয়দের দখলে রয়েছে।
এলাকাবাসী জানায়, শুধু পঞ্চগড় জেলায় ১ হাজার ১২৭ একর জমি রয়েছে ভারতীয়দের দখলে। অথচ কাগজে-কলমে ওই জমি বাংলাদেশের থাকলেও এদেশের কৃষকরা ওই জমিতে চাষাবাদ করতে পারছে না।
ভারতে দখলকৃত আরও জমির মধ্যে রয়েছে পঞ্চগড় সদরের ডিশকারপুর ও আরাজীর মৌজার ২শ’ একর, তেলেঘড় মৌজার ৫২ একর, কাজল দীঘি মৌজার ৩৩২ একর ও দেবীগঞ্জ থানার ৩৫ একর।
স্থানীয়রা অভিযোগে জানায়, দখলকৃত জমি সংলগ্ন পিলার নং ৭৬৭ থেকে ৭৭৮ ভারতীয়রা জোরপূর্বক উঠিয়ে ফেলেছে।
পঞ্চগড় জেলা সীমান্ত এলাকায় ভারতীয় রক্ষী বাহিনী (বিএসএফ)’র ৫৫টি ফাঁড়ির বিপরীতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’র মাত্র ২৫টি ফাঁড়ি রয়েছে।
ভারতীয় সীমান্ত এলাকায় উন্নত সড়ক ব্যবস্থা ও আধুনিক পর্যবেক্ষণ টাওয়ার ও টেলিফোন সংযোগ রয়েছে বিএসএফ ফাঁড়িগুলোতে।
অপরদিকে বিডিআর ফাঁড়িগুলোতে উল্লেখিত সুযোগ-সুবিধা না থাকায় বিডিআর সদস্যদের দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে।
এর ফলে লালমনিরহাট, নীলফামারী জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফ সুযোগ পেলেই বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে এলাকাবাসী।
