২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কালবৈশাখী ঝড়ে নিহত ১, আহত ২০

পাবনা জেলার চারটি উপজেলায় সোমবার গভীর রাতে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে ঘরের নিচে চাপা পড়ে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত এবং পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 03:16 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

জেলা প্রশাসন সূত্র জানায়, রাত একটার দিকে পাবনা সদর, সুজানগর, বেড়া ও সাঁথিয়া উপজেলায় প্রচ- বেগে কালবৈশাখী আঘাত হানে। এতে ঘরের নিচে চাপা পড়ে সুজানগরের নাজিরগঞ্জ গ্রামের মঙ্গল সরকার নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া শিলাবৃষ্টিসহ ঝড়ে পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং দুই হাজার হেক্টর জমির ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।