গুলাশানে ব্রাক ব্যাংকে আগুন, ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই
রাজধানীর গুলশানে মঙ্গলবার সকালে ব্রাক ব্যাংকে এক ভয়াবহ অগ্নিকা- ঘটে। প্রায় দেড় ঘন্টার আগুনে ব্যাংকের বেশ কিছু জরুরি কাগজপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়।
আগুনে তিনজন ব্যাংক কর্মকর্তা সামান্য আহত হন। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা।
দমকল বাহিনী জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গুলশান এভিনিউর পাঁচ তলা ভবনের তিনতলায় ব্রাক ব্যাংকে সকাল ৮টা ২০ মিনিটে আগুন লাগে। এতে পুরো ভবন জুড়েই দেখা দেয় তীব্র আতঙ্ক।
প্রায় তিন হাজার বর্গফুট আয়তনের ওই ব্যাংকটির কমকর্তা -- কর্মচারিরা জরুরি কাগজপত্র ও টাকা পয়সা উদ্ধারে তৎপর হন। এ সময় তীব্র ধোঁয়ায় দুজন পুরুষ ও একজন নারী কর্মকর্তা অচেতন হয়ে পড়েন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়।
অগ্নিদুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। আপ্রাণ চেষ্টার পর সকাল ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
