ছাত্রলীগের ডাকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হচ্ছে
ছাত্রলীগের ডাকে সোমবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে।
রাজধানীর সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল নেতাদের হাতে ছাত্রলীগ নেতা আব্দুর রহিম আকাশ নিহত ও বুধবার প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও কর্মসূচী পালনকালে পুলিশের হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে ছাত্রলীগ এই ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার অনুষ্ঠেয় কোর্স পদ্ধতির সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। স্থগিত পরীক্ষাগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।
