২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে দেড়শ বস্তিঘর পুড়ে ছাই

পার্বত্য জেলা রাঙ্গামাটি সদরের বনরূপা এলাকায় শুক্রবার রাতে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ে প্রায় দেড়শ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ক্ষতিগ্রস্থদের দাবি, অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। তবে দমকল বাহিনীর ভাষ্য মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ৪৫ লাখ টাকা।

এদিকে আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কর্মীসহ নয়জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যদর্শী জানায়, ওইদিন রাত ৮ টার দিকে ওই বস্তির একটি বাড়ির রান্না ঘরে চুলা থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। এতে প্রায় দেড়শ ঝুপরি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

দমকল বাহিনী টানা দু’ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সরেজমিনে শনিবার দেখা গেছে, ক্ষতিগ্রস্থরা এখনো অবস্থান করছে খোলা আকাশের নীচে। এখনো তাদের সরকারি বা বেসরকারি কোনো ত্রাণ দেওয়া হয়নি। তবে সেনা সদস্যরা ক্ষতিগ্রস্থদের বিভিন্ন খাবার -- দাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে।

জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।