২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা শহরের লাইব্রেরী বাজারে শনিবার সকালে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 12:10 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহত যুবকের নাম নাগর (২৬)। সে শহরের কৃষ্ণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, লাইব্রেরী বাজারে সকাল পৌণে ৯টার দিকে শতশত লোকের সামনে সন্ত্রাসীরা নাগরকে এলোপাথারি ছুরিকাঘাত করে।

নাগরকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকা-ের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।