২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র্যাবের গাড়িতে বোমা হামলা, হতাহত নেই

খুলনায় শুক্রবার রাত ৯ টার দিকে র্যাবের গাড়িতে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

প্রত্যক্ষদর্শী ও র্যাব সূত্র জানায়, অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা জেলা সদরের সোনাডাঙ্গা বাস টার্মিনালে র্যাবের টহল পিক - আপ লক্ষ্য করে একটি শক্তিশালী হাম বোমা নিক্ষেপ করে। বোমাটি গাড়িতে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হলে সর্বত্র ছড়িয়ে পড়ে আতংক। তবে ওই বোমা হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।

র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে জানান, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।