২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের মুলাদীতে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ২০

বরিশালের মুলাদি উপজেলায় শুক্রবার বিএনপি’র দু’দলের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

আহতদের মধ্যে উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রব খান, মুলাদী থানার এসআই আমিন, এএসআই সামসুল আলম, স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন, মইন উদ্দিন, সালাম, স্বপন, আলমগীর, সুজন, নজরুল ও মিন্টুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, বিএনপি’র আইন সচিব অ্যাড. জয়নাল আবেদীনের সমর্থকরা তাদের ডাকা সমাবেশকে সফল করে তোলার জন্য প্রচারণা চালানোর সময় মোশাররফ হোসেন মঙ্গু এমপি’র সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

এই হামলার সময় জয়নাল আবেদীন গ্রুপের নেতা-কর্মীরা মুলাদী কলেজ ক্যাম্পাসে অবস্থান নিলে মঙ্গুর সমর্থকরা তাদের উপর হামলা চালালে উভয় দলের নেতা কর্মী আহত হয়।

এই সংঘর্ষে জয়নাল গ্রুপের সমর্থকরা মঙ্গু দলের নেতা রেজাউল করিমের দোকান ভাংচুর ও লুটপাট করে।

পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে নিজেরাও হামলার শিকার হয়।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।