২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কফি ও গ্রীন টি ডায়াবেটিস রোগের ঝুঁকি কমায়

ক্যাফেইন যুক্ত গ্রীন টি ও কফি পান মহিলা ও অধিক ওজনের পুরুষদেরকে দ্বিতীয় স্তরের ডায়াবেটিস (যে ডায়াবেটিসে ইনসুলিন নিতে হয় না) থেকে রক্ষা করতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 01:13 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৪০ থেকে ৬৫ বছর বয়সী ১৭০০ ব্যাক্তির উপর এক গবেষণা করেন। এতে দেখা যায়, যারা দিনে ৬ বা তার বেশি কাপ গ্রীন টি পান করে তাদের অন্যদের অর্থাৎ যারা কফি পান করে না তাদের তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত হবার সম্ভাবনা ৩৩ শতাংশ কম।

অন্যদিকে যারা কফি পান করে না তাদের তুলনায় যারা দিনে তিন বা তার বেশি কাপ কফি পান করে তাদের এ রোগে আক্রান্ত হবার আশংকা ৪২ শতাংশ কম। তবে চীনা কালো চা পান এ রোগকে প্রতিহত করতে পারে না।

জাপানের জনগনের উপর পরিচালিত এ গবেষনার ফলাফলের সাথে ইউরোপ ও আমেরিকার জনগনের মিল লক্ষ্য করা যায়। দেখা যায়, এসব দেশে যারা খুব কম কফি পান করে বা একেবারেই করে না তাদের তুলনায় যারা দিনে সাত বা তার বেশি কাপ কফি পান করে তাদের ডায়াবেটিকস্ এ আক্রান্ত হবার ঝুঁকি ২৯ থেকে ৫২ শতাংশ কমে যায়।