২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংবদিকদের ৩ ঘন্টার প্রতিকী অনশন ধর্মঘট পালন

 চট্টগ্রাম ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার তিন ঘন্টার প্রতিকী অনশন ধর্মঘট পালন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

চট্টগ্রামে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের উদ্বোধনী দিনে ফটো সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ ধর্মঘট পালিত হয়। 

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ট্রেড ইউনিয়ন, সাংস্কৃতিক ফোরাম ও ছাত্র সংগঠন তাদের সংহতি প্রকাশ করে বক্তব্য রাখে।

সমাবেশে বক্তারা ঘটনার জন্যে দায়ী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, চলমান আন্দোলন থামিয়ে দেওয়ার যে কোনও ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মন্জুরুল আলম মনজুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাংবাদিক কবি আবুল মোনেম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন, এম এ সালাম, সাবেক এমপি নূরুল আলম চৌধুরী, সিপিবি সভাপতি মৃণাল চৌধুরী, অ্যাডভোকেট রানা দাসগুপ্ত, শাহ আলম, প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক কলিম সরোয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ হাযদার, চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন কুমার রায়, বিএমএ নেতা ডাঃ একিউএম সিরাজুল ইসলাম প্রমুখ।