২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুস্কৃতিকারীর গুলিতে নিহত ৩

রাজশাহী জেলার বাঘা উপজেলার গড়গড়ি এলাকার ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বাড়িতে বুধবার রাতে একদল দুস্কৃতিকারীর হামলা ও গুলিতে কমপক্ষে তিনজন নিহত ও আরো দুই মহিলা আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 11:37 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

মৃতরা হলেন - আব্দুল লতিফ (৩৬), মজিদ উদ্দিন (৫৫) ও রিপন (২২)। আহতরা হলেন - শিল্পী (১৮) ও আদরী (১৬)।

বাঘা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, মৃতদের লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পান্না বাহিনীর একদল দুস্কৃতিকারী বুধবার রাত সাড়ে ৮টার দিকে পলাশী--ফতেহপুর গ্রামের নিবাসী ও গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

দুস্কৃতিকারীরা বাড়িটিতে লুটপাট চালায় এবং ঘটনাস্থল ত্যাগ করার আগে ভাংচুর করে।

লালচান বাহিনীর সাথে পূর্ব শত্রুতার জের ধরে পান্না বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।