গৃহপরিচিকা হত্যার অপরাধে ডাক্তার দম্পতির ৯ বছরের সশ্রম কারাদন্ড
গৃহপরিচিকাকে নির্যাতনের করে হত্যার অপরাধে, রাজধানীর এক চিকিৎসক দম্পতির উভয়কে নয় বছর করে সশ্রম কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকার চতুর্থ অতিরিক্ত দায়রা জজ মঞ্জুরুল বাছিদ বুধবার এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত ডাঃ আতিকুল ইসলাম ঘটনার সময় বিট্রিশ এয়ারওয়েজের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী অপর দন্ডিত আসামী নাহিদ নাজনীনও ছিলেন পেশাগত জীবনে একজন চিকিৎসক।
মামলার সূত্র মতে, রমনা থানা পুলিশ ২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারি ৬২ নং সিদ্ধেশ্বরী এলাকার ১/৬ নং ফ্লাটে, গৃহকর্তীর নির্যাতনে কাজের মেয়ে সুলতানার মৃত্যু হয়েছে বলে জানতে পারে। দন্ডিতরা মৃত্যুর কারণ হিসেবে কোন সন্তোষজনক উত্তর দিতে না পারায়, তাদের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। বিচারকালে মোট ১৪ জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন এপিপি আব্দুল বাতেন এবং আসামী পক্ষে ছিলেন অ্যাড. সৈয়দ আহমেদ গাজী।
