বান্দরবানে বজ্রপাতে ১ জনের মৃত্যু
পার্বত্য জেলা বান্দরবানে মঙ্গলবার রাতে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম সুলতান আহাম্মেদ (১৮)।
সূত্র জানায়, জেলার লামা উপজেলার বমুবিলছড়ি এলাকায় মঙ্গলবার রাতে শ্রমিক সুলতান আহাম্মেদ মাতামুহুরী নদী থেকে বাঁশ উপরে তুলছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত সুলতান আহাম্মেদ লামা উপজেলায় নুর আহম্মেদের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করেছে।
