পাবনায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
পাবনার আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত লক্ষণপুরে মঙ্গলবার জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
নিহতের নাম মন্টু মিয়া (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষণপুর গ্রামের রহমত মিয়ার সাথে মন্টু মিয়ার দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বিকেল ৫টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মন্টু মিয়া নিহত হয়। এছাড়া উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে আটঘরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
