২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তুর্ণা নিশিথার ৩টি বগি লাইনচ্যুত

গাজীপুর পূবাইল রেল স্টেশনের কাছে মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃ নগর ট্রেন তুর্ণা নিশিথার তিনটি বগি লাইনচ্যুত হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এ ঘটনায় ৩০ মিনিট রাজধানীর সাথে পূর্বাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল এবং বিভিন্ন স্টেশনে বেশ ক’টি ট্রেন আটকা পড়ে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্র জানায়, সকাল পৌঁনে ৯টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরের পূবাইল রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছে  দুর্ঘটনা কবলিত কম্পার্টমেন্টগুলো ঢাকা নিয়ে আসে।