ঝালকাঠি আদালতে বাংলা ভাই জুতাপেটা
ঝালকাঠি জেলা জজ আদালতে নেওয়ার সময় মঙ্গলবার আদালত প্রাঙ্গণে কয়েক শ’ লোকের সামনে বিক্ষুব্ধ আইনজীবীরা বাংলা ভাইকে জুতাপেটা করেন।
প্রত্যক্ষদর্শরা জানায়, র্যাব সদস্যেদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করার প্রাক্কালে কুখ্যাত সন্ত্রাসী সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের প্রতি ঘৃণা জানানোর উদ্দেশে দু’জন আইনজীবী তাকে জুতা মারেন।
ঝালকাঠিতে বোমা হামলায় দু’জন বিচারক হত্যা মামলায় জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাইকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।
র্যাব ৮ এর এক কমকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলা ভাইকে জুতাপেটা করার ঘটনা স্বীকার করেন।
