রাজধানীতে ষাটোর্ধ্ব মহিলার লাশ উদ্ধার
মিরপুর থানা পুলিশ কল্যাণপুরের বেলতলা বস্তি থেকে সোমবার ষাটোর্ধ্ব এক অন্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করেছে। নিহতের নাম রওশন আরা। তিনি মৃত বাদশা মিয়ার স্ত্রী।
বস্তিবাসী অভিযোগ করেছে, রওশন আরার পুত্রবধূ মনোয়ারা বেগম পারিবারিক কলহের কারণে তাকে শ্বাসরোধ করে খুন করে। তবে মনোয়ারা এ অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ হত্যাকা-ের অভিযোগে মনোয়ারাকে গ্রেপ্তার করেছে।
রওশন আরার নাতনি শাহনাজ (১০) জানায়, তার মা মনোয়ারার সাথে ঝগড়া করে তার দাদী আত্মহত্যা করেছে।
লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
