১৩ রোগীর দৃষ্টি হারানোর জন্যে দায়ী চিকিৎসকদের শাস্তি দাবি
নওগাঁর চক্ষু হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় ১৩ জন রোগীর দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ায় চিকিৎসকদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বিএসইএইচআর)।
সংস্থার মহাসচিব অ্যাড. সিগমা হুদা এবং অ্যাড. এলিনা খান এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ১৩ জন রোগী তাদের চোখে লেন্স স্থাপনের জন্যে হাসপাতালে এসে চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন। সিরাজগঞ্জ থেকে আসা চিকিৎসক দলটি অস্ত্রোপচারের পর চোখে দূষিত স্যালাইন ব্যবহারের ফলে রোগীরা চিরতরে দৃষ্টি হারায়।
তারা বলেন, চিকিৎসকদের কর্মকা-ই প্রমাণ করে তারা কত অবহেলার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন।
তারা আরও বলেন, দেশব্যাপী চিকিৎসকদের এ ধরনের অবহেলা ক্রমেই বাড়ছে, যা আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্যে মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
