২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে নৌবাহিনীর গুলিতে ৩ জলদস্যু নিহত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাথরঘাটার কাছে রোববার সকালে এক বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত এবং নৌবাহিনীর তিন থেকে চারজন সদস্য আহত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 10:25 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

আন্তঃবাহিনী  জনসংযোগ বিভাগের একটি সূত্র জানায়,  রাত ১টার দিকে  কর্ণফুলীতে  তিনটি  নৌকাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময়  নৌবাহিনীর টহলরত একটি বোট তাদেরকে চ্যালেঞ্জ করে।

এসময় ডাকাতরা খুব দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  নৌবাহিনীর সদস্যরা তাদেরকে থামতে বললে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং পাথর ছুঁড়ে।

আত্মরক্ষার্থে নৌবাহিনীর সদস্যরা  পাল্টা গুলি চালালে তিনজন ডাকাত নিহত হয়। উভয় পক্ষের বন্দুকযুদ্ধের সময় নৌবাহিনীর তিন থেকে চারজন সদস্যও আহত হন।