২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি তা-বের পর কানসাটে ভুতুড়ে পরিবেশ, গ্রামগুলো পুরুষশূণ্য

পুলিশি তা-বে বুধবার চাঁপাইনবাবগঞ্জের কানসাটে তিনজনের মৃত্যুর পর বৃহস্পতিবার গোটা কানসাট এলাকা ছিল থমথমে। চারদিকে শোকের পরিবেশ। নিহতদের ঘরে ঘরে আহাজারি। এদিন প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা অব্যাহত ছিল, অব্যাহত ছিল আন্দোলনকারীদের হরতাল কর্মসূচি। পুলিশের ভয়ে গ্রামগুলো পুরুষশূণ্য হয়ে পড়ছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বুধবারের ঘটনায় প্রকৃত নিহতের সংখ্যা তিনজন। মনসুর আলী (৬০) নামের একজন আহতাবস্থায় পুলিশের হেফাজতে রয়েছে।

কানসাটে বৃহস্পতিবারের চিত্র ছিল একেবারেই আলাদা। অন্যান্য দিনের মত আর মিছিলে মিছেলে প্রকম্পিত হয়নি কানসাট বাজার। চারদিকে ছিল ভুতুড়ে নিস্তব্ধতা। পুলিশি তা-ব ও গ্রেপ্তারের ভয়ে গ্রামগুলো পুরুষশূণ্য হয়ে পড়েছে। অনেকেই আত্মীয় স্বজনদের বাড়ি গিয়ে আশ্রয় নিলেও বেশিরভাগ মানুষই কানসাট সংলগ্ন পাগলা নদীর ওপারে আম বাগানের আখ ক্ষেতে ও পুঠিমারী বিলে আশ্রয় নিয়েছে। খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে বহু মানুষ পুলিশের হাত থেকে রেহাই পেতেই বাপ দাদার বাড়ি ঘর ফেলে খোলা আকাশের নিচেই অবস্থান নিয়েছে।

বুধবার পুলিশী হামলার পর থেকেই তারা ওইসব স্থানে অবস্থান করছেন। এরমধ্যে বৃহস্পতিবার কেউ কেউ এসেছিলেন বাড়ি - ঘরের অবস্থা দেখতে। এরকম একজন বাগদূর্গাপুর গ্রামের রসুল আলী।

তিনি জানান, বুধবার সন্ধ্যার সময় পুলিশ যখন হামলা চালায় তখনই দুই ছেলে আর একমাত্র মেয়ে নিয়ে পাগলা নদীর ওপারে একটি বাগানে অবস্থান নিয়েছিলাম। রাতে স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে চরম দুর্ভোগের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ যেভাবে হামলা করে মহিলাদের লাঞ্ছিত করেছে তার চেয়ে ফাঁকা মাঠ অনেক নিরাপদ। সেখানে কানাসাটের হঠাৎপাড়া, বহলাবাড়ি, আব্বাস বাজার, জাইগীর গ্রামের অনেকেই অবস্থান করছেন বলে তিনি জানান। হঠাৎ পাড়ার মনিরুল ইসলাম, সাইফুদ্দিনও এসেছিলেন বাড়ির অবস্থা দেখতে। তারাও সপরিবারে পুঠিমারি বিলে অবস্থান করছেন। পুলিশী নির্যাতনের শিকার বাগদূর্গাপুরের  কাবুল আলীর স্ত্রী মুক্তারা বেগম গেছেন বাবার বাড়িতে। কাবুল আলীকে পুলিশ গ্রেপ্তার করে। বুধবারের হামলার সময় পুলিশ আব্বাস বাজার, বাগদূর্গাপুর, বহলাবাড়ী, শিবনগর, কাইঠাপাড়া হঠাৎ পাড়ায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে পুলিশের গুলিতে নিহত আনোয়ারের লাশ বেলা ১২টার দিকে দাফন করা হয়। এছাড়া সকালে দাফন করা হয় আব্দুর রহমান মাস্টারের লাশ।

চাঁপাই- সোনামসজিদ মহাসড়কের বেকির মোড় থেকে কানসাট মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা এখন পুলিশ ও বিডিআরের দখলে। বৃহস্পতিবার পুলিশ কোনো ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করেনি। আন্দোলনকারীরা হঠাৎপাড়া ও বহালাবাড়ীতে নতুন করে ব্যারিকেড দিয়েছে। ওই মহাসড়কের ধোবড়া, কলাবড়িসহ বিভিন্ন স্থানে দেয়া ব্যারিকেড পুলিশ সরানোর চেষ্টা করেনি। ফলে সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। আন্দোলনকারীরা নতুন করে কানাসট বাজার - চককীর্তি সড়কের হঠাৎপাড়া ও বহলাবাড়িতে গাছ কেটে ব্যারিকেড দিয়েছে। ফলে এ সড়ক দিয়েও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে কানসাট হত্যাকা- ও আন্দোলনরত জনতার ওপর পুলিশি তা-বের প্রতিবাদে বিকেলে কানসাটে বিরোধী ১৪ দল জনসভা করে। ব্রিগেডিয়ার (অবঃ) এনামুল হকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ, , প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশে তোফায়েল আহমেদ বলেন, ১৪৪ ধারা জারি করে মানুষের কন্ঠকে স্তবধ করা যাবে না। তিনি কানসাটের আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা ঘোষণা করে ১৫ থেকে ২০ এপ্রিল হরতালসহ নানা কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ১৫ এপ্রিল দেশব্যাপী গণমিছিল, ১৬ এপ্রিল সকল উপজেলা ঘেরাও করে কানসাট দিবস পালন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জেলা উপজেলায় সভা, সমাবেশ এবং ২০ এপ্রিল দেশব্যাপী হরতাল।