লালমনিরহাটে হত্যাকান্ডের পর বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে
লালমনিরহাটে হত্যাকান্ডের পর ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) বৃহস্পতিবার বাংলাদেশ রাইফেলস্ এর জওয়ানদের সাথে পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে।
বিডিআর সূত্র জানায়, জিগাবাড়ি বিএসএফ থেকে প্রস্তাবটি পাঠালে কুশলীবাড়ি বিডিআর জওয়ানরা তা বিবেচনা করে দেখছে।
বুধবারের হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকার কুশলীবাড়িতে উত্তেজনা বিরাজ করছে।
জলপাইগুড়ি জেলার বিঘাবাড়ি বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যরা কুশলীবাড়ি সীমান্ত এলাকায় বিডিআরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে একজন নিহত ও চারজন আহত হয়।
