২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ইনস্টিটিউট প্ল্যানাসের নির্বাচন শুক্রবার

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপ)-এর নির্বাচন দীর্ঘ সাত বছর পর শুক্রবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 12:42 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নির্বাচনে সভাপতি পদে রিহাবের সাবেক সভাপতি প্রকৌশলী ড. তৌফিক এম সিরাজ ও বুয়েটের প্রকৌশলী মাহমুদুন্নবী এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক গোলাম মর্তুজা ও প্রকৌশলী আলামিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সোনারগাঁও রোডস্থ প্ল্যানার্স টাওয়ারে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ২৩৫ জন প্রকৌশলী ভোট প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।