পূর্ব সুন্দরবনে আবারো আগুন
আবারও আগুনে পুড়েছে পূর্ব সুন্দরবনের বনজ সম্পদ। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের অধিন ধানসাগর স্টেশন ও কলমতেজী ক্যাম্পের মধ্যবর্তী আমুরবুনিয়া এলাকায় বুধবার ভোরের কোন এক সময়ে এই অগ্নিকাণ্ড ঘটে। বন বিভাগ জানিয়েছে, আগুন নেভানো সম্ভব হয়েছে।
এর আগে গত ১৯ মার্চ শরণখোলা রেঞ্জের ১ নং কম্পার্টমেন্টের তেরাবেকা টহল ফাঁড়ির প্রায় এক কি.মি. দক্ষিণে বয়াতির ছিলা নামক স্থানে মৌয়ালদের ফেলে যাওয়া আগুন থেকে একই ধরণের আরেকটি অগ্নিকাণ্ড ঘটেছিল। বন বিভাগের হিসাবে তখন প্রায় দশ শতাংশ এলাকার গুল্ম জাতীয় কিছু বনজ সম্পদের ক্ষতি হয়েছিল।
সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও শেখ মিজানুর রহমান আমুরবুনিয়া এলাকা থেকে ফিরে বুধবার রাতে জানান, ভোলা নদী শুকিয়ে যাওয়ায় ওই এলাকায় মাটিতে যে শুষ্কতা সৃষ্টি হয়েছে তার ফলে বনজীবী বা মৌয়ালদের ফেলে যাওয়া আগুনে এ ধরণের ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তিনি জানান, প্রায় ২০ শতাংশ এলাকা জুড়ে আগুুন বি¯তৃত হলেও বনজ সম্পদের তেমন কোন ক্ষতি হয়নি।
প্রসঙ্গত গত কয়েক বছর ধরে শুকনো মৌসুমে মৌয়াল ও বনজীবীদের ফেলে যাওয়া আগুন থেকে পূর্ব সুন্দরবনের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ সব ঘটনায় বনজ সম্পদ ক্ষতিগ্রস্ত হলেও এর পিছনে দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
