চাঁদাবাজির অভিযোগ নিয়ে র্যাব সদস্য পলাতক, ২ সহযোগী গ্রেপ্তার
পলাতক থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্যেকে সাভারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবীর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এদিকে র্যাব সদস্যের পরিচয়ে কাজ করা অভিযুক্ত ওই র্যাব সদস্যের দুই সহযোগীকে মঙ্গলবার রাতে সাভার থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সূত্র জানায়, র্যাব- ৮ এর সিপাহী রনি এবং তার দুসহযোগী আতাউর রহমান ও আজিজ র্যাব সার্জেন্ট পরিচয়ে তার গত শুক্রবার সাভারের আশুলিয়া থানার ডিইপিজেডের মাহবুব আলম নামের এক ব্যবসায়ীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়া হলে তাকে ‘ক্রসফায়ারে’ হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
হুমকিতে ভয় পেয়ে মাহবুব তাদেরকে তাৎক্ষণিকভাবে ৫০,০০০ টাকা প্রদান করে। অবশিষ্ট টাকা মঙ্গলবার রাতে দেওয়ার প্রতিশ্র“তি দেয়।
অবশিষ্ট টাকা আদায়ের জন্যে আজিজ ও আতাউর মঙ্গলবার সন্ধ্যায় হাসেম প্লাজার সামনে আসলে আগে থেকেই সেখানে গোপন সংবাদের ভিত্তিতে ওঁৎ পেতে থাকা আশুলিয়া থানার এস আই সাখাওয়াৎ ও তার বাহিনী তাদেরকে আটক করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বিডিনিউজকে জানান, র্যাব--৮ এর সিপাহী রনিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
