২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটে হরতালের ষষ্ঠ দিনে পুলিশ-জনতা সংঘর্ষ, মেয়রের আলোচনায় বসার আশ্বাস

চাঁপাইনবাবগঞ্জের লাগাতার হরতালের ষষ্ঠ দিনে বুধবার কানসাটে পুলিশের সাথে বিক্ষুদ্ধ জনতার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে নিক্ষেপ গ্যাস ও শর্ট গানের গুলি ছোঁড়ে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 04:04 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এতে দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক শামিম নূরসহ  বেশ কয়েকজন আহত হয়।

পল্ল¬ী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম পরিষদ অনির্দিষ্টকালের এ হরতালের ডাক দিয়েছে। মঙ্গলবারও দফায় দফায় পুলিশ -- জনতা সংঘর্ষ হয়।

এদিকে বুধবার বেলা ২টার দিকে মেয়র মিজানুর রহমান মিনু কানসাটে গিয়ে গোপালনগর মোড়ের কয়েকটি বাড়ি পরিদর্শন করেন। এ সময় একজন বিক্ষুব্ধ মহিলা তার আটককৃত স্বামীকে ছেড়ে দিতে মেয়রের কাছে অনুরোধ জানান। 

মেয়র মিনু দুদিন ধরে আটককৃতদের ছেড়ে দেওয়া হবে বলে বিক্ষুদ্ধ জনতাকে আশ্বাস দেন। তিনি জনতার উদ্দেশে বলেন, আমি কয়েকদিনের মধ্যেই পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ নেতাদের সাথে আলোচনায় বসবো। তিনি দুএকদিনের মধ্যেই এলাকাই শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, পুলিশ মঙ্গলবার রাতে কানসাটের বিভিন্ন বাড়িতে অভিযান চালালে বিক্ষুদ্ধ জনতা গোপালনগর মোড় এলাকায় পুলিশকে অবরূদ্ধ করে রাখে।

আন্দোলনকারীরা অভিযোগ করেছে, এ সময় পুলিশ পল্ল¬ী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম পরিষদ  নেতা গোলাম রব্বানীর ছোট ভাইয়ের স্ত্রী লাইলি বেগমের বাড়িতে প্রবেশ করে একটি মিশুক ভাংচুর করে। তারা ২০ হাজার টাকা এবং একটি ২০ ইঞ্চি রঙিন টেলিভিশন নিয়ে যায়।

এছাড়া গ্রেফতার করা হয় অন্তত ১১ জনকে।  

পুলিশ গভীর মঙ্গলবার রাতে পুকুরিয়া, গোপালনগর মোড়, কানসাট বাজার এবং কানসাট বাজারের পাশে অবস্থিত পাগলা নদী অতিক্রম করে অসংখ্য বাড়িতে ঢুকে হামলা করে। নানা স্থানে মোতায়েন করা হয় বিডিআর।

মাইকে নির্দেশ পেয়ে আন্দোলনকারীরা পুকুরিয়া থেকে সোনামসজিদ পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নেয়। অবশেষে জনতার প্রতিরোধের মুখে বিডিআর পিছু হটতে বাধ্য হয়।

রাত ১২ দিকে  ধোপপুকুর শাহবাজপুর এলাকায় শত শত জনতা জমায়েত হয়ে শাহাবাজপুর কলেজ মাঠে তাৎক্ষণিক এক সমাবেশ করে।

একই সময় আব্বাস বাজারেও সমবেত হয় শত শত জনতা। তারা কানসাট বাজারের দিকে এগিয়ে গেলে পুলিশ পিছু হটে যায়। জনতা দখল করে নেয় গোপালনগর মোড়।

১৪৪ ধারা জারি করার পর থেকে এতোদিন ওই এলাকাটি ছিলো পুলিশের দখলে।

গোপাল নগর মোড় থেকে ধোপপুকুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় মঙ্গলবার মধ্যরাত ১০টা থেকে ১টা পর্যন্ত সংঘর্ষ চলে।