পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হচ্ছে
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে মঙ্গলবার সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হচ্ছে। বিভিন্ন সংগঠন বিস্তারিত অনুষ্ঠান-কর্মসূচীর মধ্য দিয়ে দিনটিকে পালন করছে।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
এসব কর্মসূচীর মধ্যে রয়েছে সেমিনার, আলোচনা-সভা, শিশুদের জন্য কেরাত ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বইমেলা।
