২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিডিআর-চোরাচালানী গুলি বিনিময়, আহত ৩

বেনাপোলের নারানপুর মাঠে মঙ্গলবার ভোরে চোরাচালানী ও বিডিআর’র মধ্যে গুলি বিনিময়ের সময় তিনজন চোরাচালানী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 01:16 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বিডিআর গুলিবিদ্ধ অবস্থায় আনার হোসেন নামক একজন চোরাচালানীকে আটক করলেও বাকি দুইজন কালু মিয়া ও আলী হোসেন আহত অবস্থায় পালিয়ে যায়।

আটক আনারের বাড়ি স্থানীয় গয়রা গ্রামে। তার পিতার নাম আব্দুল হাই।

বিডিআর জানায়, নারানপুর মাঠে ৪০--৫০ জনের একটি সশস্ত্র চোরাচালানী দল ভারত থেকে মাদক দ্রব্যের একটি চালান নিয়ে আসার সময় বিডিআর তাদেরকে চ্যালেঞ্জ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।

বিডিআর জানায়, ঘটনাস্থল থেকে তারা ৫০ হাজার টাকার ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।