কিশোরগঞ্জে বাধ ও স্লুইচ গেট তৈরি করাকে কেন্দ্র করে সংঘর্ষে ২৫ জন আহত
কিশোরগঞ্জের তারাইল উপজেলার শেখর কান্দি গ্রামের নয়াখালে বাঁধ ও স্লুইচ গেট নির্মানকে কেন্দ্র করে সোমবার এক সংঘর্ষে অন্ততপক্ষে ২৫ জন আহত হয়েছে।
সূত্র জানায়, বাঁধ ও স্লুইচ গেটের ঠিকাদারের নিযুক্ত লোকজনের সাথে গ্রামবাসীর এই সংঘর্ষ বাঁধে। দুই ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়।
সূত্র জানায়, বাঁধ ও স্লুইচ গেট নির্মানে এলাকাবাসী বাধা দেওয়ায় ঠিকাদার তার লোকদের নিয়ে তাদের উপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। স্থানীয় থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
