২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত, আহত ৩০

যশোর সড়কের ভাঙ্গুড়া নামক স্থানে সোমবার এক সড়ক দুর্ঘটনায় রিপন নামে একজন নিহত এবং শিশু ও মহিলাসহ ৩০জন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহি একটি বাস (যশোর ব--৭১০) যশোর থেকে নড়াইল আসার পথে ভাঙ্গুড়া পৌঁছানোর পর একটি মোটর সাইকেলকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাসের হেলপার রিপন এ সময় ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি সদর উজেলার চাঁচড়া গ্রামে।

বাসটিকে পুলিশ আটক করেছে।