বিস্ফোরণের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিট বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের জেনারেটর বয়লার বিস্ফোরণের আশঙ্কায় ৪ নং ও ৫নং ইউনিটের ওভার হোলিং কাজ সোমবার সকালে থেকে বন্ধ করে দিয়েছে জার্মান জাপান যৌথ কনসোর্টিয়াম অলস্টাম।
তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, প্রায় ছয় শত কোটি টাকায় ৪ ও ৫ নং ইউনিটের ওভার হোলিংয়ের দায়িত্ব দেয়া হয় জাপান জার্মান যৌথ কনসোর্টিয়ামকে। ২৭ মাসের মধ্যে কাজ শেষ করার চুক্তিতে অলস্টাম গত ২৫ ডিসেম্বর থেকে ৫ নং ইউনিটের ওভার হোলিংয়ের কাজ শুরু করে।
রোববার দুপুরে অলস্টাম ৪ নং ইউনিটের জেনারেটর বয়লার বিস্ফোরণ হতে পারে আশঙ্কা করে তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে ৪ নং ইউনিট বন্ধ করার অনুমতি চায়।
কর্তৃপক্ষ ৪ নং ইউনিট বন্ধ করার অনুমতি না দেয়ায় অলস্টাম নিরাপত্তার অজুহাতে ওভার হোলিংয়ের কাজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।
ওভার হোলিংয়ের কাজে নিয়োজিত দুই শতাধিক কর্মীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
