‘লাস্ট টার্গেট’ ছায়াছবির সেন্সর সনদপত্র সাময়িকভাবে স্থগিত
অশ্লীল ও কুরুচিপূর্ণ দৃশ্য সংযোজন করে প্রদর্শনের দায়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘লাস্ট টার্গেট’ নামক পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির সেন্সর সনদপত্র সাময়িকভাবে স্থগিত করেছে।
সম্প্রতি ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার ‘মেঘনা’ সিনেমাহলে ‘লাস্ট টার্গেট’ ছায়াছবির সেন্সর বহির্ভুত অশালীন দৃশ্যসহ প্রদর্শিত হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘লাস্ট টার্গেট’ নামক ছায়াছবিটি বাংলাদেশের কোন সিনেমা হলে প্রদর্শন করা যাবে না বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
