২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে শিশু খুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুরে এক শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

মৃত শিশুর নাম রিপন (১২)। তার বাবার নাম রাশেদ হাওলাদার।

পুলিশ শনিবার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বাজারে আসার পর সে নিখোঁজ হয়।

এলাকাবাসী আরো জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।