২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র এহসার সদস্য গ্রেপ্তার

র‌্যাব-৫ এর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে শুক্রবার আ. মোতালেব ওরফে মাসুদ (১৯) নামের জেএমবি’র এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

গ্রেপ্তারকৃত জঙ্গি এহসার আ: মোতালেব ওরফে মাসুদ শিবগঞ্জ উপজেলার হাজার দিঘী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল ভোর রাতে শিবগঞ্জের হাজার দিঘী গ্রামে অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে মাসুদ জানায়, ২০০১ সালে সে জেএমবিতে যোগ দেয়। রাজশাহী মহানগরীর বালিয়াপুকুরে জেএমবি’র তৎকালীন ঘাটিতে মাসুদ কিছুদিন অবস্থান করে। ১৭ আগস্টে ব্যবহৃত বোমা তৈরিতে সে সক্রিয়ভাবে সহায়তা করে বলে সে জানায়। ওই সময় তার সহায়তায় ঢাকার বাসাবোর দুই তিনটি বাসায় ১৫০টির বেশি বোমা তৈরি করা হয়।

এছাড়াও র‌্যাবের জিজ্ঞাসাবাদে আ. মোতালেব ওরফে মাসুদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।