২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বিদ্যুতের দাবিতে ঈমাম সমিতির বিক্ষোভ, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

পঞ্চগড়ে বিদ্যুৎ বিভ্রাট ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে জেলা ঈমাম সমিতি শুক্রবার জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এ সময় ঈমাম সমিতির নেতারা জেলা প্রশাসকের দপ্তরে একটি স্মারকলিপি দেন।

শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের বিভিন্ন এলাকার মসজিদের মুসল্লিদের নিয়ে জেলা ঈমাম সমিতির নেতারা শহরের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত এক সমাবেশে মিলিত হন।

সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মুফতি আনম আব্দুল করিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় সমিতির নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।