২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের গৃহবধু আফরোজা বেগম (৩২)কে তার স্বামী গায়ে কেরোসিন ঢেলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আফরোজার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

দীর্ঘ ১০ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে সে মারা যায়।

এলাকাবাসী জানায়, ছয় বছর স্বামী বিদেশে থাকায় ছোট বোনের স্বামী মিজানুর রহমান

মেম্বারের সাথে আফরোজার পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে। এলাকাবাসীর ধারণা, আফরোজা সন্তান সম্ভাবনা হওয়ার কারণেই তার স্বামী তাকে হত্যা করতে পারে।

সূত্র জানায়, মিজান মেম্বার ঘটনার সাথে তার সমৃক্ততার কথা অস্বীকার করেছে এবং প্রভাব খাটিয়ে থানা পুলিশকে না জানিয়েই লাশ দাফন করার চেষ্টা করছে।

এব্যাপারে থানার ওসি সামসুল হক বলেন, কেউ তাকে এঘটনা জানায়নি।