২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে আরও ২ বেআইনি ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) বেআইনি ব্যবসার একটি সিন্ডিকেট পাকরাও করার এক দিনের মধ্যে  বুধবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 07:26 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

র‌্যাবের একটি বিশেষ দল ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকলের নামে বেআইনী ভাবে টেলিফোন ব্যবসায় জালিয়াতির কারণে সুগন্ধা ও সানন্দা আবাসিক এলাকা থেকে আবু বীন আব্দুল্লাহ এবং মোহাম্মদ জাহিদ নামের  দুই ব্যক্তিকে কম্পিউটার ও ইন্টারনেটের যন্ত্রপাতিসহ গ্রেপ্তার করে।

র‌্যাব এসময় ফোন কলের তালিকা বই, সেলুলার ফোন সেট, কম্পিউটার, আইপিএস, টেলিফোন সেট, ইউপিএস এবং প্রিন্টার জব্দ করে।

আটককৃতদের সম্পর্কে র‌্যাব বাহিনী বলেছেন, তারা দীর্ঘদিন যাবত টিএন্ডটির কলস ট্রেডিং ওভারসিজ পদ্ধতিতে ফোন করে অবৈধ পথে অর্থ উপার্যন করে আসছিল।

র‌্যাব এরআগে চট্টগ্রাম থেকে ভয়েজ  ওভার ইন্টারনেট প্রটোকলের জালিয়াতির অভিযোগে টিএন্ডটি লাইনম্যানসহ দুই জনকে গ্রেপ্তার করে।