২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ ও স্থানীয় বিএনপি ঘোষিত বৃহস্পতিবারের পাল্টা-পাল্টি কর্মসুচিকে ঘিরে এলাকায় চরম উত্তেজনার বিরাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 02:06 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বিদ্যুতের দাবিতে আন্দোলনরত সংগ্রাম পরিষদ এসএসসি পরীক্ষার জন্য দীর্ঘদিন বিরত থাকার পর লাঠি-ঝাড়– মিছিলের কর্মসুচি দেয়।

অপরদিকে ২৯ মার্চ আকস্মিক হরতাল ডেকে রাজশাহীতে অনুষ্ঠিত প্রধান মন্ত্রির মহাসমাবেশে স্থানীয় কর্মীদের যোগদান বাধাগ্রস্থ ও কর্মীদের মারধরের প্রতিবাদে একই দিন শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি বেকির মোড়ে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়।

উভয়পক্ষের কর্মসুচি সুষ্ঠুভাবে পালনের জন্য ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।