নারায়ণগঞ্জে মাইক্রোবাস চাপায় নিহত ২
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানার ত্রিবর্দী এলাকায় বুধবার সকালে একটি দ্রুতগামী মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দুই পথচারী নিহত হয়েছে।
নিহতরা হলো নাজিম উদ্দিন (৫০) এবং আব্দুর রহমান (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পথচারী নাজিম উদ্দিন ও আব্দুর রহমান বুধবার সকাল সাতটার দিকে ত্রিবর্দী বাসস্ট্যান্ডে, বাসের জন্য অপেক্ষা করছিলো। এসময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদেরকে চাপা দিলে, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এব্যাপারে নারায়ণগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
