২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টে সাতক্ষীরায় বোমা বিস্ফোরণ: চার্জশিটের তালিকা থেকে শীর্ষস্থানীয় সন্দেহভাজনের নাম বাদ

সাতক্ষীরায় ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় দায়েরকরা পাঁচটি মামলায় মঙ্গলবার তৃতীয় দফা চার্জশিট দাখিল করা হয়েছে। এবারের চার্জশিটের তালিকা থেকে শীর্ষস্থানীয় একজন সন্দেহভাজন নাম বাদ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

চার্জশিটে শায়খ রহমান, বাংলা ভাই, আতাউর রহমান সানি, আনিসুর রহমান খোকন, মনোয়ার হোসেন উজ্জলসহ ১৯ জনকে অভিযুক্ত করা হলেও পূর্ববর্তী চার্জশিটভূক্ত আসামি আব্দুল্লাহকে বাদ দেওয়া হয়েছে।

দেশব্যাপী বোমা হামলার পর সাতক্ষীরায় মোট পাঁচটি মামলা দায়ের করা হয়।

মামলার প্রথম দফা তদন্ত শেষে ১৮ অক্টোবর ১৯জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হলেও আদালত তা পূনঃতদন্তের নির্দেশ দেয়। এর পর দ্বিতীয় দফা চার্জশিট দাখিল করা হয় ২০ জনকে অভিযুক্ত করে। এ চার্জসীটে ২০ নং আসামীর নাম ঠিকানা সম্পূর্ণ না থাকায় গত ৯ মার্চ তৃতীয় দফা তদন্তের নির্দেশ দেন আদালত। সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র এএসপি মুন্সী আতিকুর রহমান আসামী আব্দুল্লাহর নাম ঠিকানা না পাওয়ার প্রেক্ষিতে তার নাম বাদ দিয়ে ১৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।