২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে চালককে খুন করে ভ্যান ছিনতাই

যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামে দুর্বৃত্তরা এক ভ্যান চালককে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

স্থানীয় সূত্র জানায়, যাত্রীবেশী দুর্বৃত্তরা সোমবার এ ঘটনা ঘটিয়েছে।

সূত্র জানায়, ভ্যান চালক গোলাম রসুল (৪৫) সোমবার রাতে কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার মোহিনীকাঠি গ্রামের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে যাত্রীবেশী দুর্বৃত্তরা তার গলায় দড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী মঙ্গলবার সকালে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।